ঝিনাইগাতীতে বিএনপি নেতা আব্দুস সালামের মৃত্যু 

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক ও শেরপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আর নেই।
২ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৯ টায় শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি——–রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছব। তিনি ২ স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
৩ সেপ্টেম্বর রবিবার বেলা আড়াই টায় নলকুড়া ইউনিয়নের শালচুড়া উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, শেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলীসহ বিএনপির নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল ঘোষকে বদলি

    মোঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র ষ্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) সাজ্জাদ…

    পত্নীতলা বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়ন এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    ব্রেলভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়ন এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী নওগাঁর পত্নীতলায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে ব্যাটালিয়নের সদর দপ্তর পত্নীতলায় রেজিমেন্টাল পতাকা উত্তোলন, অধিনায়কের…