রামপালে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আটক

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে সোহানুর রহমান বাচ্চু (২৫) নামের এক ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করেছে।
আটকৃত সোহানুর উপজেলার উজলকুড় ইউনিয়নের মানিক নগর গ্রামের আকরাম শেখের পুত্র।
তার বিরুদ্ধে বাগেরহাট বিজ্ঞ আদালতে সিআর ৭৪/২৩ নম্বরের একটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ফয়লা বাজার এলাকা থেকে আটক করে।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন যে, সোহানুর একটি মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি। গতকাল তাকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে এবং আজ (২ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…