রামপালে টাওয়ার থেকে পড়ে শ্রমিকের  মৃত্যু

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে ভাগা বাজার এলাকার বাংলালিংক ফোনের টাওয়ার থেকে পড়ে মোঃ তরুন হোসেন (২২) নামে এক শ্রমিকের মুত্যু হয়েছে।
বুধবার( ৩০ আগষ্ট) বিকেলে ভাগা এলাকার বাংলালিংক ফোনের টাওয়ারে কাজ করতে উঠলে অসাবধানতাবশত পা পিছলে পড়ে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তরুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাহরিমা খাতুন তাকে মৃত ঘোষনা করেন। নিহত মোঃ তরুন হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কদমতলা গ্রামের শরিফুল হাওলাদারের পুত্র ।
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাহরিমা খাতুন জানান, টাওয়ার থেকে পড়ে মাথায় আঘাত ও প্রচুর রক্তক্ষরন হলে ঘটনাস্থলেই তরুনের মৃত্যু হয়।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, সংবাদ পেয়ে থানার সাব-ইন্সফেক্টর মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপস্থিত হয়ে মৃতের সুরহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    গৌরনদীতে বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নেতার মৃত্যু, অসুস্থ আরও ১০–১২ জন

    রিপোর্টার: রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল ব্যুরো চীফ বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিএনপি নেতা মিরাজ ফকির (৫০) মারা গেছেন। তিনি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড…

    ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড আহত-১

    মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮.৫০ টায় উপজেলার টিএন্ডটি রোড সংলগ্ন মের্সাস…