বটিয়াঘাটা ডিস লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ শর্টে যুবকের মৃত্যু 

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি,
বটিয়াঘাটার” ডিস সালামের” ডিস লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে সট গেলে মারা গেলো এক যুবক। ঘটনাটি ঘটেছে,বুধবার সকালে বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা চরডাঙ্গা এলাকায়। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় হাজিজুর রহমান মোড়ল (২২) বটিয়াঘাটার ডিস সালামের ডিস লাইনে কাজ করে থাকে। বুধবার সকাল ১০ টার সময় বিদ্যুতের খুটিতে উঠে কাছ করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে সট লেগে মাটিতে পড়ে যায় । পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বটিয়াঘাটা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত হাফিজুর মোড়লের বাড়ি উপজেলার গাওঘরা চান্দাডাঙ্গা গ্রামে। তার পিতার নাম মোঃ হারুন মোড়ল। লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। একটি সুত্রে জানা গেছে, বটিয়াঘাটা ডিস সালাম বিদ্যুৎ বিভাগের জিএম সহ কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে দির্ঘ দিন যাবৎ কারেন্টের খুটিতে অবৈধ ভাবে ডিসের তার ব্যবহার করে ডিস লাইনের ব্যবসা রমরমা ভাবে করে চলেছে। এলাকাবাসী এই মৃত্যুর জন্য ডিস সালাম ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    গৌরনদীতে বিএনপির কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নেতার মৃত্যু, অসুস্থ আরও ১০–১২ জন

    রিপোর্টার: রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল ব্যুরো চীফ বরিশালের গৌরনদীতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিএনপি নেতা মিরাজ ফকির (৫০) মারা গেছেন। তিনি আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড…

    ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ড আহত-১

    মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় মিনি পেট্টোল পাম্প বিষ্ফোরনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮.৫০ টায় উপজেলার টিএন্ডটি রোড সংলগ্ন মের্সাস…