চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দাফনের দেড় বছর পর কবর থেকে লাশ উত্তোলন

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দীর্ঘ এক বছর ছয় মাস পর গোলাম রাব্বানী (৪০) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর বিশুক্ষেত্র কবরস্থান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইনের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসক ডা.খালিদুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত আলী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৬ মার্চ গোলাম রাব্বানীর স্ত্রীর পরকীয়া প্রেমিক দিয়ে স্বামীকে হত্যা করে লাশ দাফন করে। পরে বিষয়টি জানাজানি হলে গোলাম রব্বানীর ছোট স্ত্রী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা পর্যালোচনা করে মহামান্য আদালত লাশটি উত্তোলন করার আদেশ দেন।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    অধ্যাপক তুলসীর বাড়িতে হামলার প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ-মানববন্ধন

    পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষাবিদ জহরলাল বসাক তুলসীর বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে…

    ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনায় কলেজছাত্রের মামলা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি

    স্টাফ রিপোর্টারঃ জসীমউদ্দীন ইতি – ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষে বিজিবির গুলিতে ৩ জন নিহত ও ১৮ জন আহতের ঘটনার সাড়ে ৬ বছর…