উলিপুরে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের মূলহোতা গ্রেফতার।

মোঃ রোকন মিয়া (উলিপুর) প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মোঃ রাকিব মিয়া (১৯) কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
উলিপুর থানায় মোটরসাইকেল চুরির মামলা রুজু হওয়ার পর। উলিপুর থানা পুলিশ এ এস আই মিজানুর রহমান উক্ত মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে অনুসন্ধান চলমান রাখে। পরবর্তীতে চোর চক্রের মূলহোতা শনাক্ত হওয়ার পর জানা যায়। তার বর্তমান অবস্থান রাজারহাট থানা এলাকায় এবং তাৎক্ষণিকভাবে উক্ত চোরকে গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করার লক্ষ্যে রাজারহাট থানা পুলিশের সহোযোগিতায়।
রাজারহাট থানা পুলিশের এ এস আই মোঃ ফারুক মিয়া এর সুদক্ষ অভিযানে ২৮ তারিখ রাজারহাট থানাধীন ২নং ছিনাই ইউনিয়নের সেলিম নগর বাজার এলাকা থেকে রাজারহাটের চাকির পশা গ্রামের মো আফতার উদ্দিন এর ছেলে মোঃ রাকিব মিয়া (১৯) কে চোরাইকৃত ১ টি বাজাজ পালসার ডাবল ডিস্ক মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও তার দেয়া তথ্য স্বীকারোক্তি মতে গত ১০ আগস্ট উলিপুর থানা এলাকাধীন চুরি হওয়া আরো (১টি)চোরাই মোটরসাইকেল (বাজাজ ডিসকভার ১৫০ সিসি) রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে উদ্ধার করে।
উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি ) গোলাম মর্তুজা বলেন।
মোটরসাইকেল চুরি মামলা রুজু হওয়ার সাথে সাথেই উলিপুর থানা পুলিশ চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করতে অনুসন্ধান চলমান রাখে।
পরে রাজারহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরাই চক্রের মূলহোতাকে হাতেনাতে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। এছাড়াও তার দেওয়া তথ্য মতে রংপুরের গঙ্গাচড়া থেকে আরো একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…