পাটগ্রামে শোকাবহ আগস্ট এর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত,এমডি আতাউর রহমান প্রধান।

সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার লালমনিরহাট
পাটগ্রাম আমানতুল্ল্যাহ প্রধান মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কাওছার আলম পলাশের সভাপতিত্বে ভয়াবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক এমডি মোঃ আতাউর রহমান প্রধান,তিনি তার বক্তব্য বলেন বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ স্বাধীন হতোনা, তার নেতৃত্বেই এদেশে স্বাধীন হয়েছে, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে কিন্তু একদল নরপশু বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করে সোনার বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে আমরা তাদের ধিক্কার জানাই,সেইসাথে তিনি বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের বিদায়ী আত্নার শান্তি কামনা করে দেশের কল্যাণে বীর মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন পেশা শ্রেনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সেহরি খাওয়ার গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

    সেহরি খাওয়া সুন্নত। সেহরিতে রয়েছে বরকত ও কল্যাণ। ইয়াহুদি-খ্রিস্টানরাও রোজা পালন করতো কিন্তু তারা ভোররাতে সেহরি গ্রহণ করতো না। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভোররাতে সেহরি খাওয়ার বিশেষ তাগিদ…

    এতিম হাফেজদের সঙ্গে টানা চতুর্থ দিনের ইফতার: মানবতার সেবায় কাজী খায়রুজ্জামান শিপন

    মোঃ নাজমুল, মোরেলগঞ্জ: সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন বাগেরহাট-৪ আসনের বিএনপির রাজপথের নিবেদিত কর্মী, জনপ্রিয় নেতা কাজী খায়রুজ্জামান শিপন। পবিত্র রমজান মাসে তিনি টানা চতুর্থ দিনের মতো এতিম ও…