কানাইঘাট পৌর জাতীয়পার্টির সভাপতি নাজিম উদ্দীন ও জুবেল আমিন সাধারণ সম্পাদক হলেন।

মিজানুর রহমান (লাভলু)সিলেটঃ
কানাইঘাট পৌর জাতীয়পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ১৪ আগষ্ট সোমবার বিকেল ৩টায় পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয়পার্টির সাবেক আহবায়ক আলা উদ্দিন মামুনের সভাপত্বিতে ও পৌর জাতীয়পার্টির সদস্য সচিব জুবেল আমিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, প্রধান বক্তা ছিলেন জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জেলার আহবায়ক আলহাজ্ব ছাব্বির আহমদ, সাবেক যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার,প্রমূখ।বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন শেষে নাজিম উদ্দিন (ঠিকাদার)কে পৌর জাতীয়পার্টির সভাপতি ও
জুবেল আমিনকে সাধারণ সম্পাদক,সেলিম উদ্দীন সিনিয়র সহ-সভাপতি, আব্দুল মালিক, নুর উদ্দীন, সেলিম উদ্দীনকে সহ-সভাপতি,শিহাব উদ্দীন,নছির আহমদকে সহ-সাধারণ সম্পাদক,জাহাঙ্গীর আলম সাংগঠনিক, জামাল উদ্দীন চৌধুরী সহ-সাংগঠনিক সম্পাদক, নিজাম উদ্দীন প্রচার সম্পাদক,ইসলাম উদ্দীন ক্রিড়া সম্পাদক, আনিসুল হক ধর্ম বিষয়ক সম্পাদক, কামরুজ্জামান বাহার আইন বিষয়ক সম্পাদক,আব্দুর রহিম দপ্তর সম্পাদক,কবির উদ্দীন কোষাধ্যক্ষ মর্তুজা হোসেন মড়া সিনিয়র সদস্য মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা জাতীয়পার্টির আহবাক আলহাজ্ব শাব্বির আহমদ।পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী বলেন, জাতীয়পার্টিকে ধ্বংস করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে জাতীয়পার্টি দেশের মানুষের আস্থা ও ভালবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে।তিনি আরো বলেন আগামী দ্বাদশ সংসদ নিবার্চনকে সামনে রেখে জাতীয়পার্টি সারা দেশে এককভাবে নিবার্চন করার জন্য প্রস্তুতি নিচ্ছে আওয়ামীলীগ-বিএনপির তীব্র সমালোচনা করে আগামীদিনে যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি নেতাকর্মীদের প্রস্তুতি থাকার আহবান জানান।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় দু’ভাই চিকিৎসাধীন অবস্থায় নিহত

    ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মিলন (৬০) ও আলম (৪৫) নামে দু’ভাই নিহত হয়েছেন। বুধবার রাত দশ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানা…