মসিকের উদ্যোগে দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে অসহায়,ছিন্নমূল শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন মেয়র টিটু

মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ব্যুরো প্রধান, ময়মনসিংহ বিভাগ।

গতকাল ২০ জানুয়ারী শনিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সারাদিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে অসহায়, ছিন্নমূল,পথশিশু,বস্ত্রহীন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

বেলা ১২ টায় নগরীর কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এরিয়াতে বসবাসরতদের মাঝে, বিকাল ৪ টায় পাট গুদাম ভূমিহীন সমবায় সমিতির দুলদুল ক্যাম্পে বসবাসরত মানুষের মাঝে এবং বিকাল ৫ টায় ব্রীজ মোর সংলগ্ন বলাশপুর আবাসনে বসবাসরত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি- মোঃ ইকরামুল হক টিটু।
শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অসহায় শীতার্ত মানুষের সার্বিক খোজ খবর নেন এবং বিভিন্ন সমস্যার দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন মেয়র টিটু। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনাদের সার্বিক সহযোগিতার জন্য সিটি কর্পোরেশনের ভূমিকা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের সহজোগিতা মূলক কাজ চলমান থাকবে বলে আশা রাখছি। শীতকালীন পরিবেশে বিশেষ করে শিশু ও বৃদ্ধ মানুষেরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তাই সকলকেই সবসময় পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সচেতনতায় সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন তিনি।

এসময়ে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পেনেল মেয়র ৩- শামীমা আক্তার, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল খান, ময়মনসিংহ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আওয়াল মিন্টু, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি-মোঃ হেলালুল ইসলাম সুরুজ, উপ দপ্তর সম্পাদক-মোঃ শাহানূর আলম শান্ত, সদস্য-ইব্রাহিম মুকুট, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- মোঃ বরকত খান, মহানগর ছাএলীগের সদস্য-মোঃ আল আমিন সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী/ সাংবাদিক বৃন্দ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    জলঢাকায় প্রেসক্লাবের কম্বল বিতরণ

    তহমিদার রহমান মিলন জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় প্রেসক্লাব কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। উক্ত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন…

    চাঁপাইনবাবগঞ্জে নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা’র আয়োজনে চক্ষু শিবির অনুষ্ঠিত

    ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জে নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা’র আয়োজনে, আন্ধেরী হিল্ল্ফি বন জার্মানী (ANDHERI HILEF Bonn. Germany) এর অর্থায়নে ও দিনাজপুরের গাওসুল আজম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে দিনব্যাপী…