সৈয়দপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান

মোঃ হুমায়ুন রশিদ,জেলা প্রতিনিধি নীলফামারী।

নীলফামারী পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটাসমূহের বিরুদ্ধে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয় । ০৯ মার্চ ২০২৫ খ্রি. তারিখে জেলা প্রশাসন এ সময়ে মোঃ আতিকুল ইসলাম এর মালিকানাধীন মেসার্স এম বি সি ব্রিকস ও মোছাঃ মোমেনা বেগম এর মালিকানাধীন মেসার্স টি বি এল ব্রিকস নামক ইটভাটা দুইটির মহামান্য হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর নির্দেশনা মোতাবেক কিলন স্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়াসহ চিমনি সম্পূর্ন ভেঙ্গে দেওয়া হয় । উক্ত অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সায়ীদ মুহাম্মদ এবং পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন নেতৃত্ব প্রদান করেন। এ সময়ে নীলফামারী জেলা পুলিশ ও নীলফামারী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস একদল সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী ও পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…