সুন্নতে খৎনা করাতে গিয়ে পরপারে নার্সারি পড়ুয়া শিশু আয়ান

নিজস্ব প্রতিবেদন:
গত ৩১ ডিসেম্বর রবিবার নার্সারি পড়ুয়া শিশু আয়ানকে সুন্নতে খৎনার জন্য রাজধানীর বাড্ডার মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খৎনা করাতে সাধারণত লোকাল অ্যানেসথেসিয়া দেয়া হয়। তবে অভিযোগ ছিল, তাকে পুরো শরীর অ্যানেসথেসিয়া দেন চিকিৎসকরা। এরপর আর জ্ঞান ফেরেনি আয়ানের। অবশেষে পরলোকে আয়ান।

গতকাল ৭ জানুয়ারি রবিবার রাত ১১টা ২০ মিনিটের সময় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

পরিবারের অভিযোগ ছিল, তার পুরো শরীর অ্যানেসথেসিয়া দেয়ার সময় তাদের অনুমোতি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার বিচার দাবি করেন তারা।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…