সাংবাদিক মোফাখ্খারুল ইসলাম মজনুর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল।

সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার লালমনিরহাট।

লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত মোফাখ্খারুল ইসলাম মজনুর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল করা হয়েছে।
প্রেসক্লাব পাটগ্রামের আয়োজনে রোববার (১ ডিসেম্বর) বিকেল তিনটায় প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠান করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাটগ্রামের সভাপতি ইফতেখার আহমেদ।
স্মরণসভায় এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব পাটগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, সহ-সভাপতি সিরাজুল ইসলাম বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক আজিনুর রহমান আজিম, সদস্য আবু আলম, নুর ইসলাম ও সফিকুল ইসলাম প্রমুখ।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    নাউতারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় নাউতারা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করছে উপজেলা প্রশাসন। নদীর স্বাভাবিক প্রবাহ ও ভূ-প্রাকৃতিক পরিবেশ…