সড়কে মরা গাছ দুর্ঘটনার আশঙ্কা: ঝুঁকিতে পথচারীরা

নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা শহর থেকে মনতলা-হরষপুর সড়কের দুই পাশে সারি সারি গাছ রয়েছে। এসব গাছের মধ্যে অনেকগুলো মারা গেছে। কয়েকশ মরা গাছ পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন চালকরা।
কয়েক বছর ধরে এসব গাছ মরে থাকলেও কাটার উদ্যোগ নেয়নি সড়ক ও জনপথ এবং বন বিভাগ। ঝড়-বৃষ্টির সময় মরা গাছের ডাল ভেঙ্গে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এসব মরা গাছ দ্রুত অপসারণের জন্য আহ্বান জানান পথচারীরা।
শুক্রবার(১৫সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে,উপজেলা শহর থেকে মনতলা-হরষপুর সড়কের কালিকাপুর মোড় থেকে চৌমুহনী বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে অর্ধশতাধিক শিশু ও আকাশমণি গাছ মরে গেছে। এই রাস্তার বেশির ভাগ গাছ মরে শুকিয়ে আছে। এসব গাছের ডাল প্রায়ই ভেঙ্গে পড়েছে রাস্তায়। এসব মরা গাছের ডালপালা রাস্তার দিকে হেলে থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
সিএনজি অটোরিকশা চালক সেলিম মিয়া জানান, ঝড়-বৃষ্টির দিন ছাড়াও সড়কে চলতে ভয় লাগে। কখন যে গাছ ভেঙ্গে পরে গাড়ির ওপর। সব সময় আতঙ্ক কাজ করে। অধিকাংশ মরা গাছ পোকা খেয়ে নরম করে রেখেছে।
বন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গাছ গুলোকে দ্রুতই নাম্বারিং করে গাছগুলো কাটার ব্যবস্থা করা হবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ঘন কুয়াশার চাদরে ঠাকুরগাঁও বাড়ছে শীতজনিত দুর্ভোগ!

    জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ক্রমেই বাড়ছে শীতজনিত দুর্ভোগ। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঠাকুরগাঁও জেলার…

    কুড়িগ্রামে কমছে তাপমাত্রা, বৃদ্ধি পাচ্ছে শীতের তীব্রতা ।। দুর্ভোগে পড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ

    সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম ।। কুড়িগ্রামে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এ অবস্থায় দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষজন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে…