শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হামদর্দের বিনামূল্যে চিকিৎসাসেবা

শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হামদর্দের বিনামূল্যে চিকিৎসাসেবা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দরিদ্র, অসহায় রোগী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশ।২৬ মার্চ মঙ্গলবার সকালে নকলা পৌরশহরের শহিদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রে ওই চিকিৎসাসেবার আয়োজন করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কাজের উদ্বোধন করেন নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ এবং প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গির হোসেন আহমেদ। অনুষ্ঠানে প্রায় অর্ধশত দরিদ্র, অসহায় রোগী ও শিশুদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সিনিয়র সাংবাদিক শফিউল আলম লাভলু, হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র নকলা শাখার ব্যবস্থাপক রুহুল আমিন, চিকিৎসক হাকিম সানজিদা ইয়াসমিন, বিক্রয় মো. সোলায়মান ও অফিস সহায়ক রমজান আলীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আজিজুল ইসলাম,খুলনা । বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির…

SahaBet Casino — giriş adresi

Sahabet – Sahabet Casino – Sahabet Giriş ▶️ PLAY Содержимое Sahabet Casino Hakkında Genel Bilgiler Sahabet Casino Oyunları ve Bonuslar Sahabet, en popüler ve güvenilir bahis sitelerinden biridir. Sahabet giriş…