শেরপুরের নকলায় জয় ডিজিটাল সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, শেরপুর :
শেরপুরের নকলায় জয় ডিজিটাল সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

১৫ জানুয়ারি সোমবার সকালে নকলা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৫ম তলায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

উদ্বোধনকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজসহ প্রশাসনের কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ জানান প্রথমধাপে দেশের ৮০টি উপজেলার ৪ তলা ভবনের ৫ম তলায় জয় ডিজিটাল সেন্টার নির্মাণ করা হবে। ভবনটির আপাতত অবকাঠামো নির্মাণ করা হবে। বাকী কাজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সম্পন্ন করবে। এখানে ২টি কম্পিউটার ল্যাব থাকবে। প্রতিটি ল্যাব হবে ২০ আসন বিশিষ্ট। প্রতি ব্যাচে এখানে ৪০ জন করে শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। ভবনটির নির্মাণ খরচ ধরা হয়েছে ১ কোটি ৫৫ লাখ টাকা।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মিরপুরে অবৈধ উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

    মিরপুরে অবৈধ উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে আড়ৎ মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সুমন খানঢাকা প্রতিনিধি রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী কাঁচামাল আড়ৎ থেকে অবৈধভাবে উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল…

    ময়মনসিংহে সুলভ মূল্যে ডিম ও মাংসের বিক্রয় কার্যক্রম উদ্বোধন,,,

    মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ ব্যুরো,,,, ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ ট্রাকে স্বল্পআয়ের মানুষের জন্য ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন ও…