ভাড়া চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ রিকশাচালককে যুবকের থাপ্পর

মোহাম্মদ মিজানুর রহমান রানা ঠাকুরগাঁও প্রতিনিধি:রিকশাভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধ অটোরিকশা চালককে মারধর করেছে এক যুবক। বৃদ্ধকে মারধরের পরপরই প্রত্যক্ষদর্শীদের তোপের মুখে পড়েন ওই যুবক। এই ঘটনার ১ মিনিট ৮ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। শনিবার (৩০মার্চ) বিকেলে জেলা শহরের চৌরাস্তায় এ ঘটনাটি ঘটে বলে ভিডিও সূত্রে জানা গেছে। এ নিয়ে আলোচনা, সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এদিকে বৃদ্ধ অটোরিকশা চালককে মারধরের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই যুবককের বিচার দাবি করেছেন নেটিজেনরা। তবে অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী অটোরিকশা চালককের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ রিকশাচালক কান্নাজড়িত কণ্ঠে পথচারীদের বলছেন ৩০ টাকা ভাড়া চাওয়ায় ওই যুবক আমাকে থাপ্পড় মারে এবং নোংরা ভাষায় গালিগালাজ করেন। এসময় বৃদ্ধ অটোচালক কান্নায় ভেঙ্গে পড়েন। আর বলতে থাকেন আমি কি দোষ করেছি, আমি রোজা আছি, কেন আমাকে থাপ্পড় মারলো? বৃদ্ধকে থাপ্পড় মারার পর পথচারীদের তোপের মুখে পড়েন ওই যুবক। এসময় বৃদ্ধ রিকশা চালকের কাছে ক্ষমা চাইতে বললে যুবক বলে উঠে রিকশাওয়ালার দোষ, আমি কেন ক্ষমা চাইবো। বৃদ্ধকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ায় এরই মধ্যে ওই যুবককের বিচার চেয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন। আর তার কঠোর শাস্তি দাবি করেন যাতে ভবিষ্যতে আর কোন ব্যক্তির উপর এমন অমানবিক আচরণ করতে না পারেন। আর নিরীহ মানুষের ওপর নির্যাতনের এরকম ঘটনা অহরহ ঘটছে জেলাজুড়ে। এসব ঘটনায় জড়িতদের বেশিরভাগ উঠতি বয়সের তরুণ-তরুণী। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৎপরতা না বাড়ালে এই যুবসমাজকে নৈতিকতার হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেন সমাজ উন্নয়নকর্মী এস.এম. মনিরুজ্জামান মিলন। এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.বি.এম ফিরোজ ওয়াহিদ জানান, গতকালের এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…