বেনাপোলে ১৮ ককটেল উদ্ধার ঘটনার মামলার আসামি বাদল আটক।    

আঃজলিল,স্টাফ রিপোর্টার
যশোরের বেনাপোল বন্দর এলাকায় একটি ঘর থেকে ১৮ টি ককটেল উদ্ধার ঘটনায় র‌্যাবের করা মামলার প্রধান আসামী বাড়ির মালিক বাদল হোসেন কে আটক করেছে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। সে বড় আঁচড়া গ্রামের আব্দুল জলিল এর ছেলে বাদল (৪৫)।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, বেনাপোল থেকে র‌্যাব কর্তৃক ১৮ টি ককটেল উদ্ধার ঘটনায় র‌্যাব সদস্যরা বেনাপোল থানায় একটা মামলা দায়ের করেন। মামলার আসামী করা হয় ঘরের মালিক বাদল হোসেন কে।আটকের ভয়ে সে পালিয়ে ছিলেন। এলাকায় সাড়াশী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…