বেনাপোলে স্বামীর হাতে স্ত্রী খুন।    

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ—
যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে গভীর রাতে স্বামী ভ্যান চালক আব্দুস সালাম (৩৫) তার স্ত্রী রেশমা খাতুন (৩০) কে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে।
তবে এই দম্পতির তামিম নামে একটি ছেলে ও তামান্না নামে একটি মেয়ে রয়েছে।রবিবার (২৭ আগষ্ট) গভীর রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক রয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রেশমা সালামের দ্বিতীয় স্ত্রী। এই সংসারে রেশমার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। প্রতিদিনের মতো রেশমা তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিল।
গভীর রাতে সালাম বাড়ি এসে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান যে,এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সালাম তার স্ত্রী প্রায়ই মারধর করতো।
আজ রাতে নিঃশব্দে তার ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পলাতক স্বামী সালামকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…