বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ 

আবুবকর ছিদ্দীক বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকালে বান্দরবান কৃষি সম্প্রসারণ বিভাগের সম্মেলন কক্ষে ভপ্রধান অতিথি থেকে এসব ধানের বীজ তুলে দেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় বান্দরবানের ৭টি উপজেলার ২ হাজার কৃষকদের মাঝে ৬ মেট্রিক টন ধানের বীজ বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এমএম শাহ্ নেওয়াজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, জেলা পরিষদের সদস্য ক‍্যসাপ্রু মারমা, সদস্য লক্ষ্মীপদ দাসসহ ক্ষতিগ্রস্ত কৃষক প্রমুখ উপস্থিত ছিলেন।
এবারের বন্যায় ও পাহাড়ি ঢলে বান্দরবানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭১ হাজার কৃষক। প্রায় ৯ হাজার হেক্টর কৃষি জমি ও মিশ্র বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩১০ কোটি টাকা।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    পত্নীতলা বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়ন এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    ব্রেলভীর চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়ন এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী নওগাঁর পত্নীতলায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে ব্যাটালিয়নের সদর দপ্তর পত্নীতলায় রেজিমেন্টাল পতাকা উত্তোলন, অধিনায়কের…

    ঘন কুয়াশার চাদরে ঠাকুরগাঁও বাড়ছে শীতজনিত দুর্ভোগ!

    জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ক্রমেই বাড়ছে শীতজনিত দুর্ভোগ। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঠাকুরগাঁও জেলার…