বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র থেকে এক লাশ উদ্ধার 

আবুবকর ছিদ্দীক বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে বিষপান করে মারুফ হোসেন (২৫) নামে এক পর্যটকের আত্মহত্যা করেছে। নিহত যুবক ঢাকা গাজীপুরে সদর এলাকার বাসিন্দা।
রবিবার (২৭ আগষ্ট) দুপুরে বান্দরবান পর্যটন এলাকার নীলাচলে সুইং এন্ড থ্রিল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পরে ফায়ার সাভির্স ৩শত ফুট খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলাচলে নীলাম্বরী রিসোর্টের তার রুমে একটি চিরকুট দেখতে পান। অনেক খোজাখুজি করে না পেলে প্রশাসনকে অবহিত করেন। পরে দ্রুত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলাবাহিনী এসে অনেক খোজাখুজি পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নীলাম্বরী রিসোর্ট ম্যানেজার সাইদুল ইসলাম বলেন, গতকাল বিকালে নীলাচলে এসে সেই পর্যটক একটি রুমভাড়া নেন। আজ সকালে সকালে রিসোর্টে বয় নাস্তা দিতে গেলে রুমে তালাবদ্ধ দেখতে পান। কয়েক ঘন্টা পর রুমে তালা খুলে ভিতরে দেখেন একটি চিরকুট পড়ে আছে। পরে প্রশাসনকে জানানো হয়।
নীলাম্বরী রিসোর্ট পাশ্ববর্তী রুমে কুষ্টিয়া মেহেরপুর ঘুরতে আসা রকিবুল বলেন, গতকাল রাতে তার রুমে থেকে টিভি শব্দ শুনেছি। এবং বাইরে একটি মাত্র জুতা দেখতে পেয়েছি।
বান্দরবান ফায়ার সার্ভিস উপ- পরিচালক পুনচন্দ্র মুৎসুদ্দী বলেন, নীলাচলের ৩শত ফুট খাদ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবে লাশের মুখে ফেনা ও বিষের গন্ধ পাওয়া গেছে। তবে তার মৃত্যু কারণ পুলিশ সনাক্ত করবে বলে জানান এই কর্মকর্তা।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজীমী বলেন, কয়েক ঘন্টা পর ৩শত ফুট খাদ থেকে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করেছে। আত্মহত্যা নাকি হত্যার ঘটনা সেটি ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে।
তিনি আরো বলেন, তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল ” মরদেহ খুজে পাওয়া গেলে এইখানে কবর দিবেন। আমার থাকা৷ ব্যবহৃত মোবাইল বিক্রি করে কাফনের কাপর কিনে যেন কবর দেওয়া হয়”।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

    ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ দুই জেলার চালক-শ্রমিকদের মধ্যে মারামারির জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে দুই দিন ধরে বন্ধ রয়েছে বাস চলাচল। সোমবার (২৮ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোনো বাস রাজশাহীর…

    বরশিাল আদালতরে প্রাঙ্গণে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা-মামলার আসামদিরে ধরছে না পুলশি

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। বরশিাল আদালত প্রাঙ্গণে মোটরসাইকলেে অগ্নি সংযোগ ও ক্যামরো ভাঙচুর সহ সাংবাদকিদরে ওপর হামলা-মামলার আসামরিা নগরীতে প্রকাশ্যে ঘুরলওে তাদরে ধরছে না পুলশি। অভযিোগ উঠছে-ে মামলার প্রধান…