বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি রোজ, সম্পাদক রিয়াজুল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক চলনবিলের খবর’র প্রধান সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রোজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি রিয়াজুল ইসলাম। সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু (ইত্তেফাক), কুতুব-উল-আলম (সংবাদ), আব্দুল মতিন (নওরোজ), যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম (ডেইডি মেসেঞ্জার), সোহেল রানা (মানবকন্ঠ), সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান (ভোরের পাতা), কোষাধ্যক্ষ আতিয়ার রহমান (ইনকিলাব), দপ্তর সম্পাদক মুক্তার হোসেন (বাংলাদেশ সমাচার), প্রচার সম্পাদক নিশাতুর রহমান (সংবাদ সারাবেলা), ধর্ম সম্পাদক আকরাম আলী (ঢাকা প্রতিদিন) ও সাহিত্য সম্পাদক ইসমাঈল হোসেন (সময়ের আলো) নির্বাচিত হয়েছেন।

সুন্দর-সুষ্ঠ পরিবেশে শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন। প্রধান নির্বাচন কমিশনার যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা মলয় কুমার রায় (অব.) নির্বাচিতদের নাম ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশনার সাবেক পরিসংখ্যানবিদ ও সাংকৃতিক ব্যক্তিত্ব আরশাদ আলী ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণঙ্গ কমিটি ঘোষণা করেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ

    মোঃ শামীম হোসেন – খুলনা খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান ৩১ আগস্ট  (রবিবার) দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খুলনার জেলা প্রশাসক হিসেবে পদায়নের আগে মো: তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন…

    বেলকুচি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহান

    বেলকুচি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহানের বেলকুচি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহানের সাথে আশ্রয় প্রতিদিন পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ সোহরাওয়ার্দী হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন…