বাঁশখালীর গন্ডামারায় মুখ ব্যঙ্গে কথা বলাতে  বৃদ্ধা বজলুল হক ছুরিকাঘাতে খুন

মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় মুখ ব্যঙ্গে কথা বলার দায়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে ৬২ বছর বৃদ্ধা বজলুল হক খুন হয়েছে। নিহত বজলুল হক গন্ডামারার ৩ নং ওয়ার্ডের হাদির পাড়া লাতু সিকদার বাড়ীর মৃত বশির আহমদের পুত্র। এ ঘটনার সাথে জড়িত আসামী একই গ্রামের নুরুল আজিজ সিকদার (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ১১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার গন্ডামারা ইউনিয়নের গন্ডামারা বাজার আবু ছৈয়্যদের চায়ের দোকানে এ ঘটনা সংঘটিত হয়েছে।

পুলিশ এবং স্থানীদের সূত্র অনুযায়ী জানা যায়, সকালে গন্ডামারা বাজারে ওই চা-দোকানে বজলুল হককে লক্ষ্য করে নুরুল আজিম ‘ও হামারা নবী’ বলে তাচ্ছিল্যের সাথে ব্যঙ্গ করে কথা বলে। এতে বজলুল হক প্রতি উত্তর করে বলেন- ‘পুরান পঅলে ভাত ন পার নোয়া পঅল উঠ্যসদে না।’ এ কথা বলার সাথে সাথে চা-দোকানে পিয়াঁজ-মরিচ কাটার জন্য ব্যবহৃত ছুরি দিয়ে নুরুল আজিজ তৎক্ষণাৎ বজলুল হককে গলার বাম পাশে ছুরি দ্বারা আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় বজলুলকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার বজলুলকে দেখে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় খবর পেয়ে পুলিশ খুনিকে এক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেন।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘গন্ডামারা বাজারে চা-দোকানে মুখ ব্যঙ্গে কথা বলায় কথা কাটাকাটির একপর্যায়ে বজলুল হক নামের একজনকে ছুরিকাঘাত করে খুনের ঘটনা ঘটায়। খুনের ঘটনায় জড়িত আসামী নুরুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…