বরুড়া, চান্দিনা রিপোর্টার হেলাল উদ্দিন ভূঁইয়াঃ-
বরুড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৩ই জুন মঙ্গলবার দুপুর দুইটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষ থেকে অনলাইনে ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার’ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ কামরুল হাসান সোহেলের সমন্বয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন লিংকন, বরুড়া অফিসার ইনচার্জ (তদন্ত) রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সিফাত সালেহ, ডাঃ নূরে তাসকিব তুলি, পৌর কাউন্সিলর মোঃ মাহফুজুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসার বৃন্দ সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
দেশের সরকারি হাসপাতালে ফি দিয়ে রোগীরা এখন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে বৈকালিক সেবা পাবেন। আজ দ্বিতীয় পর্যায়ে মোট ১৩২টি সরকারি হাসপাতালে এই সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার’ কার্যক্রমের উদ্বোধন কালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বলেন, মোট ১৩২টি টি হাসপাতালে এ সেবা মিলবে। দুপুর পর্যন্ত বিদ্যমান সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরকারি চিকিৎসকরা রোগী দেখবেন। বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষাও করবেন। এর মাধ্যমে রোগীরা মানসম্মত সেবা পাবেন এবং বেসরকারি হাসপাতালের ওপর চাপ কমবে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রাথমিকভাবে একজন জ্যেষ্ঠ চিকিৎসকের (অধ্যাপক) ৫০০ টাকা ফি (ভিজিট), তবে তিনি পাবেন ৪০০ টাকা। সিনিয়র কনসালটেন্ট পাবেন ৩০০ টাকা। সহকারী অধ্যাপক পাবেন ২০০ টাকা। তাকে যারা সহযোগিতা করবেন, তারা পাবেন ৫০ টাকা করে।
অনলাইন অনুষ্ঠানে ডাঃ প্রান গোপাল দত্ত স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক কে ধন্যবাদ কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, এই বৈকালিক সেবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু করে ছিলাম, আজ এই সেবা কার্যক্রম সারা দেশ ব্যাপী চালুর উদ্যোগ নেওয়ায় প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। এ সময় তিনি আরো বলেন সারা দেশের সদর হসপিটাল মেডিকেল কলেজ ও কমিউনিটি ক্লিনিকে দ্রুত এই সেবা কার্যক্রম চালুর আহবান জানান।








