বরিশালে চাদা না দেওয়ায় হত্যাচেষ্টার অভিযোগ

জামাল কাড়াল, বরিশাল
বরিশালে চাঁদা না দেওয়ায় এক যুবককে গলাকেটে হত্যাচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার টুংগীবাড়িয়া ইউনিয়নের বড়কেউটিয়া এলাকার ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতকে গুরুত্বর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা। আহত হলেন মোঃ শহীদ সিকদার (৪৫) । তিনি ঐ এলাকার মোতাহার আলী সিকদারের ছেলে। এদিকে অভিযুক্ত হলো বড়কেউটিয়া এলাকার বারেক খানের ছেলে রুবেল খান।
অভিযোগে শহীদ জানান, আমি এলাকায় নুর মোহাম্মদের কাছ থেকে প্রায় ১৯ শতাংশ জমি কিনে সেখানে ভবণ নির্মাণ করছি। দীর্ঘদিন ধরে নির্মাণে বাধা দিয়ে আসছিল রুবেল। এছাড়া ৫ লাখ টাকা চাঁদাও দাবি করেন তিনি। একাধিকবার তার দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে বিভিন্ন ধরণের হুমকি প্রদর্শন করে আসছিল সে। এরই ধারাবাহিকতায় সকালে পুনরায় আমার ভবনে এসে চাঁদা দাবি করলে আমি তা দিতে অস্বীকৃতি জানাই। এরই প্রেক্ষিতে আমাকে দা’ও দিয়ে হত্যাচেস্টার উদ্দেশ্যে গলায় আঘাত করলে আমি গুরুত্বর জখম হই।
তিনি আরও জানান, আমার ডাক- চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে রুবেল আমাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এদিকে হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান আহতের স্বজনরা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত রুবেলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…