মাসুম বিল্লাহ, শেরপুর, বগুড়া:
বগুড়ার শেরপুর পৌরসভা এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান। বৃহস্পতিবার সকালে পৌর শহরের বাসস্ট্যান্ড ও শেরপুর হাট এলাকায় শহর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতির কথা তুলে ধরেন এবং সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর পৌর জামায়াতের আমীর আব্দুল খালেক সরকার, সেক্রেটারি হেদায়েতুল ইসলাম, যুব বিভাগের সভাপতি আবু তালহা, সেক্রেটারি মনিরুজ্জামানসহ যুব ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।






