প্রাথমিকে বার্ষিক পরীক্ষা আজ: রূপসায়- ৬১৫১ জন পরীক্ষার্থী!

আজিজুল ইসলাম, খুলনা ।

রূপসা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২০২৪ শুরু আজ এবং শেষ হবে আগামী ১১ ডিসেম্বর। এ পরীক্ষা স্ব স্ব বিদ্যালয়ে দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে।শিক্ষা অফিস সূত্রে জানা যায়- সমগ্র উপজেলায় তৃতীয় শ্রেণীতে ছাত্র ১০৫০ জন এবং ছাত্রী ১১৩৮ জন। চতুর্থ শ্রেণীতে ছাত্র ১০০৪ জন এবং ছাত্রী ১০৮৭ জন। পঞ্চম শ্রেণীতে ছাত্র ৮৯৮ জন এবং ছাত্রী ৯৭৪ জন। সর্বমোট- ৬১৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, এ উপজেলায় ৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী পাঠ্যদান কার্যক্রম চলাকালীন ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শ্রেণী প্রমোশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    যশোরে শীতের তীব্রতা চরমে, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি

    এস এম মামুন, যশোর যশোরে শীতের তীব্রতা চরম আকার ধারণ করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও…