প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে শুভেচ্ছা জানান (মসিক) মেয়র টিটু

মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ব্যুরো প্রধান, ময়মনসিংহ বিভাগ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অর্জন ও টানা ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি-মোঃ ইকরামুল হক টিটু। ২৪ জানুয়ারি, ২০২৪ ইং তারিখ, রোজ বুধবার গণভবনে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইকরামুল হক টিটু’র সঙ্গে কুশল বিনিময় করেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…