পৌরসভার নির্বাচন উপলক্ষে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে   আমদানি-রপ্তানি বন্ধ 

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ–

যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচন উপলক্ষে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার। আগামীকাল সোমবার (১৭ জুলাই) সকাল থেকেই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি বলেন, বেনাপোল পৌরসভার নির্বাচনের কারণে সোমবার আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা। শুধু তাই নয় অত্র পৌর এলাকার সমস্ত স্কুল কলেজ, ব্যাংক-বীমা ও সকল সরকারি অফিস এর আওতায় থাকবে। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে।

শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, সোমবার ভোটের কারণে অত্র এলাকায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ভোটের কাজে নিজ নিজ এলাকায় থাকবেন। তাই আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, নির্বাচনের কারণে সরকারি ছুটিতে সব কিছু বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…