পাইকগাছায় ওসি’র সঙ্গে কমিউনিটি পুলিশিং ফোরাম নেতৃবৃন্দের মতবিনিময়

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

খুলনার পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলামের সাথে কমিউনিটি পুলিশিং ফোরামের ইউনিয়ন ও পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ১৬ সেপ্টেম্বর শনিবার ওসি’র অফিসকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান,পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে চুরি,রাহাজানি, অজ্ঞান পার্টি,ইভটিজিং, মাদক-জুয়া,বাল্য বিয়ে দমনে পুলিশের পাশাপাশি পুলিশিং ফোরামের কর্মতৎপরতা বাড়ানোর উপর তাগিদ দিয়ে বিভিন্ন স্থানে পুলিশং ফোরামের সভা-সমাবেশের প্রস্তুতি গ্রহন করা হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ব্যবসায়ী মোঃ দাউদ শরীফ,পৌর কমিটির সম্পাদক সহকারী অধ্যাপক ময়নুল ইসলামসহ ইউনিয়ন কমিটির সভাপতি / সম্পাদকদের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম কেরু,শেখ রফিকুল ইসলাম,বিভুতী সানা,এসএম শাহাবুদ্দিন শাহিন, সায়েদ আলী মোড়ল কালাই, ইউপি সদস্য হাসানুজ্জামান,আঃ হালিম খোকন,আনিছ গাজী,দীজেন্দ্র নাথ মন্ডলসহ অনেকে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ঝিকরগাছার এসএস ক্লিনিকের রক্ত টানছেন টিভি মেকানিকঃপ্রশাসন নিরব

    স্টাফ রিপোর্টারঃ– প্রশাসনের নাকের ডগায় চলছে অনিয়ম, কর্তৃপক্ষ দেখছে শুনছে কিন্তু কিছুই বলছে না বরং নিরব ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। এরই সুযোগ নিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে…

    গোয়াইনঘাটের সবুজ দীঘিরপাড় সংষ্কার ও নান্দনিক ওয়াক ওয়ে নির্মানের দাবি

    মিজানুর রহমান (লাভলু) সিলেটঃ গোয়াইনঘাটে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও গোয়াইনঘাট বিশ্ব বিদ্যালয় কলেজকে কেন্দ্র করে উপজেলার ব্যস্ততম জনবহুল বাজার হচ্ছে গোয়াইনঘাট বাজার। উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ সরকারি ও বেসরকারি…