নাটোর,প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার বাহাদীপুর গ্রামের মোঃ মুঞ্জুরুল ইসলাম ( মুঞ্জু) (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
(৩০এপ্রিল)মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দশটা ৩০ ঘটিকার সময় লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশনে রবিউল ইসলামের কনফেকশনারি দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মুঞ্জুরুল ইসলাম মঞ্জু লালপুর উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়,তিনটি মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা চার-পাঁচ জনের একটি দুর্বৃত্তের দল এসে মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু কে মাথায় ও পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল হতে চলে যায়। এবং এ ঘটনায় সে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও দুর্বৃত্তদের আটক করার জন্য পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। স্থানীয়রা আরও জানায় নিহত মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু সে গত ২০১৮ সালের লালপুর উপজেলার গোপালপুরে জাহারুল হত্যা মামলার ৩ নম্বর আসামি ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন নিহতের লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে ও বুধবার সকালে নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে।







