চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার পথে স্বর্ণসহ যাত্রী আটক

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় ১১৬.৫৪ গ্রাম স্বর্ণসহ আজিম খান নামে পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সোনামসজিদ জিরো পয়েন্টে ওই যাত্রীকে আটক করা হয়।

আটক ব্যক্তি আজিম খান মুন্সিগঞ্জ জেলার শেকরনগর গ্রামের মৃত সামছুল হক খানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন রহনপুর ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দর দিয়ে স্বর্ণ পাচার হতে পারে-এমন খবর পেয়ে সোনামসজিদ আইসিপিতে কর্মরত বিজিবি সদস্য ও কাস্টমস সদস্যরা বাংলাদেশ থেকে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগে তল্লাশি চালান। একপর্যায়ে আজিম খানের ব্যাগে ২৪ ক্যারেটের ১১৬.৫৪ গ্রাম স্বর্ণ পাওয়ায় তাকে আটক করে বিজিবি।

এ ঘটনায় মামলা দিয়ে আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা সোনার বর্তমান বাজার মূল্য ১৩ লাখ টাকা।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…