খুলনার কয়রায় ঘূর্নিঝড় রেমালের প্রভাবে পানি উপচে লোকালয় প্লাবিত

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি:

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খুলনা জেলার উপকূলীয় কয়রার ১০ টি পয়েন্টে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। এছাড়া ৯টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুকিপূর্ণ হয়ে যাওয়ায় সেখানে জরুরী ভিত্তিতে মাটি ও জিও ব্যাগ দিয়ে মেরামতের কাজ করা হচ্ছে।

জানা গেছে, ২৬মে (রবিবার) দুপুর থেকে ২৭ মে নদীতে স্বাভাবিকের তুলনায় জোয়ারের পানি বাড়তে থাকলে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের গোলখালি (কোস্টগার্ড অফিস সংলগ্ন), মাটিয়া ভাঙ্গা, ছোট আংটিহারা, চোরা মুখা, বড় আংটিহারা, খাসিটানা, জোড়শিং মহারাজপুর ইউনিয়নের পবনা, কয়রা সদরের হামখুড়ার গড়া, মদিনাবাদ লঞ্চঘাট এলাকায় বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। পরে উপজেলা প্রশাাসনের তত্বাবধানে সেখানে দিনভর বাঁধ মেরামতে অংশ নেয় সাধারণ মানুষ।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রেমাল উপকূলে আঘাত হানার আগেই খুলনার নদ-নদীতে বিপদসীমার ৪-৫ ফিট উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। পশুর নদীতে পানি প্রবাহের বিপদ সীমা মাত্রা দুই দশমিক ৪৫ মিটার। আজ তা বেড়ে হয়েছে ২ দশমিক ১৭ মিটার। খুলনার সবচেয়ে বড় নদী শিবসার স্বাভাবিক পানি প্রবাহ থাকে এক দশমিক ৭৬। এর বিপদ সীমা হল এক দশমিক ৩৭ মিটার। আজ সেখানে প্রবাহিত হচ্ছে ২ দশমিক ৯৪ মিটার।

কপোতাক্ষ নদীর বিপদসীমা এক দশমিক ৯৫ মিটার আজ তা বিপদ সীমা ছাড়িয়ে ২ দশমিক ৪৭ মিটার এ পৌঁছেছে। শাকবাড়িয়া নদীর বিপদসীমা ২ দশমিক ১৭ মিটার সেখানে আজ বিপদসীমা অতিক্রম করে জোয়ার বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ৩৯ মিটার। ফলে এখানকার অনেক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম তারিক উজ-জামান জানান, নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সামান্য জোয়ারের পানি বৃদ্ধি হলেই বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে। বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবেশ ঠেকাতে মাটি ও জিও ব্যাগ দিয়ে বাঁধ উচু করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এক শিশুর মৃত্যু। ( মোঃ নুর হোসেন রিপন লক্ষ্মীপুর প্রতিনিধি) ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এক শিশুর মৃত্যু, লক্ষীপুর রামগঞ্জ উপজেলা ৫ নং চন্ডিপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর সংসার আলী বেপারি বাড়ি লুতা ব্যাপারে ৭ বছরের নাতিন ঘর ভেঙ্গে পড়ে মৃত্যুবরণ করেন, ঘরের ভিতরে আটকা পড়ে লুতা ব্যাপারে স্ত্রী ও তার নাতিন, ঘটনাস্থলে নাতির মৃত্যুবরণ করেন , এবং লোকজন এসে লুতা ব্যাপারীর স্ত্রী মারাত্মক আহত হয়, চিকিৎসর জন্য পাঠানো হয় স্ত্রীকে রামগঞ্জ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে ঘটনাটি শুনে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কামরুল হাসান বিএসসি নগদ ১০ হাজার টাকা প্রদান করেন নতুন করে আবার ঘর নির্মাণ করার জন্য, দিয়ে বলেন এই মর্মান্তিক মৃত্যু থেকে সবাইকে হেফাজত কর আমিন, এতে এই এলাকাবাসী আতঙ্ক বিরাজ করতেছি।
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১ বাংলাদেশ এর ২৮তম বার্ষিক কনভেনশন সম্পন্ন

মো: ফয়জুল আলী শাহ: রাজধানীর হোটেল শেরাটনে ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর ২৮তম বার্ষিক জেলা কনভেনশন অনুষ্ঠিত হয়। গত ১৬ মে সকাল ৯টায় শুরু হওয়া কনভেনশনে মাননীয় জেলা গভর্নর লায়ন লুৎফর রহমান এর সভাপতিত্বে জেলা ৩১৫ বি১ এর ৫ শতাধিক লায়ন্স সদস্য এবং মাল্টিপল জেলা থেকে আগত লায়ন নেতারা উপস্থিত হয়ে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

সকালে শুরুতেই মাননীয় জেলা গভর্ণর লায়ন মোঃ লুৎফর রহমান অনুষ্ঠানে সুভারম্ভ ঘোষণা করে এবং জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন কে এজেন্ডা অনুযায়ী অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করেন। পরবর্তীতে অনুষ্ঠানের এজেন্ডা অনুযায়ী ইনোগ্লোরাল সেশন, প্লেনারী সেশন, ডেলিকেট সেশন ও বেনকুয়েট সেশন এর মধ্য দিয়ে একটি সুন্দর বার্ষিক কনভেনশনের পরিসমাপ্তী ঘটে। বার্ষিক …
বিএনপির সভাপতির নেতৃত্বে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

তহিদুল ইসলাম মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

মণিরামপুরের মনোহরপুর ইউনিয়ন পরিষদের পাশে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ও স্থানীয় সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীর ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেলে দেয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর—৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী।
সাবেক ইউনিয়নের চেয়ারম্যান মহিতুজ্জামান মহিতের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয…

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…