খানসামায় গাঁজাসহ যুবক আটক

শফিকুল ইসলাম সোহাগ ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ৫২৫ গ্রাম গাঁজাসহ মো. হাবিবুর রহমান (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

গত শনিবার উপজেলার খামারপাড়া ইউনিয়নের বোর্ডের হাট বাজার জামালের চায়ের দোকান থেকে গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত হাবিবুর উপজেলার কায়েমপুর শাহ্পাড়া এলাকার মো. সুলতান আলীর ছেলে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে থানার এসআই তসির ও সঙ্গীও ফোর্স তল্লাশি চালায়।

এ বিষয়ে খানসামা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, আটক আসামীকে জেলা কারাগারে প্রেরণ করা হবে। যোগদান করার পর থেকেই উপজেলাকে মাদক-সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার করেছি। মাদক নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্যদেরকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার জন্য পুলিশ বদ্ধপরিকর।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    সাংবাদিকদের সাথে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওঃ আব্দুস সাত্তার এর পরিচিতি সভা অনুষ্ঠিত

    মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারী)…

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…