কুষ্টিয়া মিরপুর পুকুরে ভাসছিল গৃহবধূর মরদেহ 

মিরপুর (কুষ্টিয়া) আশিক।
কুষ্টিয়ার মিরপুরে পুকুর থেকে ভাসমান অবস্থায় রাজিয়া খাতুন সুমি (২৬) নামের এক গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ আগষ্ট) সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে নিহতের বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাজিয়া খাতুন সুমি ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিব আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মৃত বাদশা প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম নামের এক যুবককে থানায় নিয়ে গেছে পুলিশ।
নিহতের স্বামী রকিব আলী জানান, রাতে ঘরে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। এমন সময় সুমির মোবাইল ফোনে একটি কল আসে। সে কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে তার বিবস্ত্র মরদেহ ভাসতে দেখি। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি এ ঘটনায় জড়িতদের কঠোর বিচার চাই।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে মরদেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়
লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে নিহত ওই গৃহবধূ রাজিয়া খাতুন সুমির ভাসমান অবস্থায় তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামের এক যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…