কুয়াকাটায় পর্যটককে মারধর, ৩ যুবক আটক

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা এক পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১ জুলাই) কুয়াকাটা পৌর ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরগুনার আমতলী উপজেলার নাসির তালুকদারের ছেলে বাইজিদ হোসাইন (২৪), একই এলাকার তোফাজ্জেল হাওলাদার ছেলে রাসেল হাওলাদার (২৫) ও নিজাম তালুকদারের ছেলে বনি আমিন (২৫)

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে কুয়াকাটা পৌর ভবনের সামনে সড়কের ওপর বরিশালের হিজলা উপজেলা থেকে আসা রাজিব সরদার নামের একজন পর্যটকের সঙ্গে অটোতে বসা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে ওই পর্যটকে বেধড়ক মারধর করে গলা টিপে ধরেন। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করতে সক্ষম হই। আটকরা অন্য জেলার হলেও স্থানীয় পরিচয় দিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। বর্তমানে ওই পর্যটককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…