কুড়িগ্রামে রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর ) দুপুরে শহরের কালিবাড়িস্থ এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয় চত্ত্বরে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর হোসেন বুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের পরিচালনায় উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক রিকসা-ভ্যান শ্রমিকবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-আঞ্চলিক শ্রম দপ্তর রংপুরের কর্মকর্তা একেএম শহীদ, কুড়িগ্রামে রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শ্রমিক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, মো. ইউসুফ তালুকদার ও মো. মনিরুজ্জামান জনি শেখ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম সাধারণ সভায় ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেন
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…