কলাপাড়ায় ৫ মণ হাঙ্গর ও ৫টি শাপলাপাতা মাছ জব্দ

মোঃ যুবরাজ মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-
কলাপাড়ায় ৫ মণ হাঙ্গর ও ৫টি শাপলাপাতা মাছ জব্দ
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে ৫ মণ নিষিদ্ধ হাঙ্গর ও ৫টি শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে।
রোববার (৪ জুন) দুপুর ১২টায় আলিপুরের সুইজগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকা থেকে এসব নিষিদ্ধ প্রজাতির মাছ জব্দ করে অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এসময় কোস্টগার্ড ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে কাউকে আটক করতে পারেনি তারা। পরে জব্দকৃত মাছ মাটিচাপা দেওয়া হয়।
অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের কলাপাড়া উপজেলার টিম লিডার রাকায়েক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এতে কোস্টগার্ড ও বনবিভাগের সদস্যরা তাদের সহযোগীতা করেছেন। তাছাড়া যারা এসব নিষিদ্ধ ও বিলুপ্ত প্রজাতির প্রানীদের হত্যা করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
বন বিভাগের বীট কর্মকর্তা, মহিপুর রেঞ্জ, মো. আরিফ হোসেন এর উপস্থিতিতে বিসিজি স্টেশন নিজামপুর নিয়ে আসা হয় এবং জব্দকৃত হাঙ্গর ও শাপলাপাতা মাছ বন বিভাগের সদস্যের উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…