কক্সবাজার ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস২০২৪ পালিত !

কক্সবাজার স্টাফ রিপোর্টার
মো:হোসেন সুমন

অন্তভিত্তিক মূলক টিকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাক প্রতিবন্ধী জনগণ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজার আন্তর্জাতিক ৩৩ তম প্রতিবন্ধী দিবস এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ পালিত হয়েছে। মঙ্গলবার ৩ই ডিসেম্বর জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অরুনাদয় প্রতিবন্ধী বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক কক্সবাজার,বিশেষ অতিথি মোহাম্মদ রহমত উল্লাহ পুলিশ সুপার কক্সবাজার, ডাঃআসিফ আহমেদ হাওলাদার সিভিল সার্জন কক্সবাজার,
নিজাম উদ্দিন আহমেদ অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট কক্সবাজার, প্রবন্ধ উপস্থাপক
ভাস্কর্য ভট্টাচার্য কন্সেনটেন্ট (এক্সেসিবিলিটি)এটুআই।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসান মাসুদ
উপপরিচালক জেলা সমাজসেবা অধিদপ্তর কক্সবাজার। আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান সভাপতি জেলা প্রেসক্লাব কক্সবাজার। এবং বিভিন্ন এনজিও, মাদ্রাসা, সরকারি ও বেসরকারি,সমাজিক প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গসহ প্রতিবন্ধীদের অভিভাবক ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়
এবং প্রতিবন্ধীদের কে নিয়ে, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিজয়ীদের মাঝে
পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ‘স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক’র সহকারী অধ্যাপক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক দপ্তর সম্পাদক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক…

    আগামী রমজানের আগেই নির্বাচন দিতে হবে

    আগামী রমজানের আগেই নির্বাচন দিতে হবে: কুড়িগ্রামে রিজভী রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।“জনগণের সেন্টিমেন্ট বুঝে আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন দিতে হবে,” — এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির…