উলিপুর উপজেলা টানা দুই দিনের ভারি বৃষ্টিতে কৃষক এর আমন ধরনের ব্যাপক ক্ষতি।

উলিপুরে ভারি বৃষ্টিতে আমন চাষীরা চিন্তায় পড়েছে

নুর মোহাম্মদ রোকন (বিশেষ) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা টানা দুই দিনের ভারী বৃষ্টিতে কৃষক এর আমন ধরনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় পানিতে তলিয়ে গেছে ধানের চারা। দুই দিনের বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে যাওয়া চর অঞ্চলের মানুষের অনেক বিপদে পড়তে হচ্ছে।
গত ২৮ ঘণ্টায় বৃষ্টিপাতের ফলে বাড়ছে নদ-নদীর পানি। আতঙ্কে নদী পাড়ের মানুষ ও আমন চাষীরা। শুক্রবার (২৫ আগস্ট) ও শনিবার ভোর থেকে থেকে ভারি বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির মানুষজন।

উলিপুর উপজেলাধীন গুনাইগাছ ইউনিয়নে মৌজা সন্তোষ অবিরাম নন্দু নেফারা ও টিকমা মৌজা কয়েকজন সাথে কথা হলে তারা বলে আমাদের কয়েক একর আবাদী জমি পানিতে তলিয়ে গেছে।

কিছুদিন আগে বৃষ্টির পানিতে আমার আমন ক্ষেত তলিয়ে ক্ষতি হয়েছিল। পরে পানি শুকিয়ে যাবার পর আবারও নতুন করে জমিতে ধান রোপণ করেছি। এবার যদি আবার বন্যা এসে ধান নষ্ট হয়ে যায়। তাহলে আমার অনেক ক্ষতি হবে। আমার আর ক্ষমতা নাই সে ক্ষতি কাটিয়ে আবারও নতুন করে ধান রোপণ করা

এর মধ্যে মোঃ মোকবুল হোসেন (২.৫০ দুই একর পঞ্চাশ শতক ) ও মোঃ ফুলু সরকার (১৫.একর) ও মো তসলিম সরকার (২০ একর) ও মোস্তা ব্যাপারি (৪ একর) জমি। আজ পানিতে তলিয়ে গেছে তারা জানায় এবার আমনে স্বর্ণা ধান লাগাইছি।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে লতিরাজ কচু চাষে যুবকের ভাগ্য বদলের চেষ্টা।

    লতিরাজ কচু চাষে ভাগ্য বদলের স্বপ্ন রাজাহাটের এক যুবকের নিজস্ব প্রতিবেদনঃকৃষিই যেখানে প্রধান অবলম্বন, সেখানে আধুনিক চাষাবাদের মাধ্যমে পরিবর্তন সম্ভব—এমন বিশ্বাস থেকেই কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের এক যুবক…

    ঝিকরগাছার শংকরপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প আওতায় মাঠ দিবসের কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত।

    আঃজলিল,স্টাফ রিপোর্টার:— কৃষিই সমৃদ্ধি এই শ্লোগান কে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষি সম্প্রাসারন অধিদপ্তর বাস্তবায়নে শংকরপুর ইউনিয়নের কাদা ভাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প আওতায়…