আবদুস সাত্তার, (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আকতারুজ্জামান টিটব। তিনি বলেন, আগামী ২৯ মে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য জোর দাবী জানান, প্রশাসনের কাছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে আকতারুজ্জামান টিটব বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজারে কয়েকজন নেতাকর্মীসহ গণসংযোগ করেন তিনি। পরে মাগরিব নামাজ শেষ করে ফেরার পথে শালিক প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতার হোসেনের ভাই ইকবাল হোসেনের নের্তৃত্বে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে মো: শামীম ও ছালাউদ্দিন নামে আমার দুই কর্মী আহত হন।
তিনি আরও বলেন, এ ঘটনায় লালমোহন থানায় এজাহার দায়ের করলেও এখনো কোনো প্রতিকার পাইনি। তাই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
এদিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে শালিক প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের মুঠোফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, আমরা এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







