৪ দিন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা

আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

দেশজুড়ে তীব্র তাপদাহের কারণে অতিষ্ট হয়ে পড়েছে মানব জীবন। এদিকে তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। জ্বালানির অভাবে বেশকিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় এখন আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং চলছে। এতে জনজীবনে বেড়েছে ভোগান্তি।

ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যসুরক্ষা বিবেচনা করে বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষনা দিয়েছে।

বাঘা উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বললে তিনি বলেন, আজকেই চার দিনের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে, তীব্র তাপদাহ থেকে কিছু টা স্বস্তি পেতে কিছু দিন থেকে ছাত্র – ছাত্রীদের মর্নিং স্কুল করা যায় কি না এই বিষয়ে অভিভাবকরা তাদের মত পোষন করছেন।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…