হাতিয়ায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের চেষ্টা,থানায় অভিযোগ

হানিফ সাকিব,হাতিয়া

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মনির উদ্দিন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে মাদ্রসা পড়ুয়া নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।অভিযুক্ত মনির উদ্দিন উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের আনা উল্যাহ এর ছেলে।এ ঘটনায় ওই ছাত্রীর মা গতকাল হাতিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ জুন) বিকেল চারটার দিকে, উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামে ।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসা পড়ুয়া ঔই ছাত্রীকে অভিযুক্ত মনির উদ্দিন মাদ্রাসায় যাওয়া আসার সময় প্রতিনিয়ত উত্যক্ত করতো। ঘটনার দিন মাদ্রাসা ছুটি হওয়ার পর মেয়েটি বাড়ীতে আসে। বাড়ীতে আসা মাত্রই মনির উদ্দিন তাকে ধর্ষনের চেষ্টা করে। অভিযুক্ত মনির উদ্দিন মেয়েটির শরীরের বুকে মারাত্মক ভাবে জখম করে। মেয়েটির চিৎকারে তার মা ও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে। এসময় বখাটে মনির তাদের কিল ঘুষি মেরে পালিয়ে যায়।বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জহির উদ্দিন চৌধুরী জানান বখাটে মনির উদ্দিন চরিত্রহীন লম্পট স্বভাবের চোর প্রকৃতির লোক। আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ আমির হোসেন জানান মেয়েটির মা গতকাল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…