সীমান্তে নজরদারি বৃদ্ধিতে বিএসএফ ও বিজিবি বৈঠক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধিতে উপজেলার বাগভান্ডার সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৬ নভেম্বর দিনব্যাপী উপজেলার বাগভান্ডার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য পাচার, চোরাচালান বন্ধ করা, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচলনা সহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

এসময় রংপুর সেক্টর কমান্ডার উপ-পরিচালক ইয়াছির জাহান হোসেন পিএসসি বিজিবির ৩৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।অপরদিকে ভারতীয় বিএসএফের গোপালপুর ও কুচবিহার সেক্টরের ডিআইজি ওয়াই.ডি ভাসিষ্ট ৪১ সদস্যদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সমন্বয় সভায় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ ও বিজিবি’র মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের আরো জোরদার করতে যৌথভাবে কাজ করার সম্মতি প্রকাশ করেন

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…