সিরাজগঞ্জে ৬ টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন  পেলেন যারা 

মো: সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জে দ্বাদশ জাতীয় ৬ টি সংসদীয় আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন অনেকে সংগ্রহ করে জমা দিলেও শেষ পর্যন্ত মনোনয়ন পেলেন – যে ৬ জন।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে একযোগে সারাদেশের ৩০০ আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষনা করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নৌকা প্রতিকে মনোনয়ন প্রাপ্তরা হলেন –
– সিরাজগঞ্জ-১ ( কাজিপুর) আসনে প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনে ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ -৩ (তাড়াশ-রায়গঞ্জ -সলঙ্গা একাংশ) আসনে ডাঃ মোঃ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ – ৪ (উল্লাপাড়া – সলঙ্গা একাংশ ) আসনে গাজী মোঃ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী -এনায়েতপুর একাংশ ) আসনে আলহাজ্ব মোঃ আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর-এনায়েতপুর একাংশ) মোঃ চয়ন ইসলাম।

এদিকে দলীয় মনোনয়ন ঘোষনা হওয়ার সাথে সাথে জেলার প্রত্যেকটি আসনে নিজ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ায় মিষ্টি খাওয়া এবং আনন্দ -উল্লাস করেছে প্রার্থীর কর্মী- সমর্থকরা।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…