সাতক্ষীরায় হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য জেলি মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করে ০৪ জনকে সাজা প্রদান এবং ৭০০ কেজি চিংড়ি ধ্বংশ করেছে র‌্যাব-৬।

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ১০.৩০ হতে ১৬.৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, কালিগঞ্জ, সাতক্ষীরার সমন্বয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন বাঁশতলা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করা অবস্থায় মৎস্য পরির্দশন ও মান নিয়ন্ত্রণ আইন-২০২০ ধারা অনুযায়ী , আসামী ১। মোঃ সাকিল হোসেন (২৯), ২। মোঃ সজিব হোসেন (২৫), ৩। আলমগীর ঢালী (২৩), সর্ব থানা-কালিগঞ্জ ৪। সাইফুল বিশ্বাস (২৮), থানা-আশাশুনি, সর্ব জেলা-সাতক্ষীরাসহ মোট ০৪ জনকে ০৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং মোট ৭০০ (সাতশত) কেজি জেলি পুশ করা চিংড়ি মাছ ও হয় এবং জেলি পুশ করার সরঞ্জমাদি উদ্ধার পূর্বক জব্দ করে জনসম্মুখে ধ্বংশ করা হয়। এছাড়া ভ্রাম্যমান আদালত ১২ জন নারীকে মুচলেকা গ্রহণ করিয়া মুক্তি দেন এবং মৎস্য ঘের মালিকদের লাইসেন্স বাতিলের জন্য মৎস অফিসারকে নির্দেশ প্রদান করেন ।
সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত কর্তৃক জব্দকৃত চিংড়ি ও সরঞ্জমাদি ধ্বংস করা হয়।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    মণিরামপুরে মহউৎসবে মেতেছে মাটি খাদকরা!

    ‎ ‎এস এম মামুন , যশোর দেশব্যাপী মফস্বল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বত্র পর্যায়ে বিভিন্ন আইনি জটিলতা ও স্থানীয় রাজনৈতিক দৌরাত্বের প্রভাবে ঘটে চলেছে সামাজিক অবক্ষয়। অন্তবর্তী সরকারের চলমান সময়ে উপজেলা…

    বরিশালে খাল দখল করে আ’লীগ নেতা নান্নুর ভবন নির্মাণ, পানিপ্রবাহ বিঘ্ন

    রমজান আহম্মেদ (রঞ্জু), বরিশাল প্রতিনিধি। আওয়ামী লীগের শাসনামলের গত ১৬ বছরে বরিশালে অসংখ্য জনগুরুত্বপূর্ণ খালসহ বিভিন্ন জলাশয় দখল হয়ে যায়। বিশেষ করে সামাজিক এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেও খাল দখল…