সন্দ্বীপে বেকারি কারখানায় আগুন কোটি টাকার ক্ষয়ক্ষতি।

দিদারুল আলম সন্দ্বীপ।।

অগ্নিকাণ্ডে রিপন বেকারির কোটি টাকার ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ অফিসের দায়িত্বহীনতার অভিযোগ ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের

চট্টগ্রামের সন্দ্বীপ আকবর হাটে রিপন বেকারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার ভেতরে থাকা সকল মালামাল ও খাদ্যপণ্য পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের একটি দল পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (৭ জুন ) দিবাগত রাত ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সন্দ্বীপ উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া
জানান খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে যায়, প্রায় পৌনে দুই ঘন্টা চেষ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এসময় আগুন লেগে বেকারির আটা ময়দা চিনি তেলসহ মালামাল তৈরির ওভেন সহ বিভিন্ন যন্ত্রপাতি ভস্মীভূত হয়ে যায়। বেকারির মালিক মো. রিপন মেম্বার জানায় অগ্নিকাণ্ডে তার প্রায় এক কোটি টাকার মালামাল, আসবাবপত্র ও যন্ত্রপাতি আগুনে পুড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের জানান, ঘটনার সাথে বিদ্যুৎ অফিসে জানানোর সাথে সাথে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক কম হতো। প্রত্যক্ষদর্শীরা জানান, বার বার কল দিলেও বিদ্যুৎ অফিসের
দায়িত্বশীল লোকজন ফোন ধরে নাই। এদিকে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত স্হান পরিদর্শন করতে যায় সন্দ্বীপের স্হানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…