সড়কের ওপর গাছ,পথচারীদের দুর্ভোগ

জহিরুল ইসলাম,তারাকান্দা(ময়মনসিংহ) থেকে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পল্লিতে সড়কের ওপর বড় বড় গাছ থাকায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বানিহালা ইউনিয়নের বানিহালা বটতলা বাজারের সিসি পাকা সড়ক হতে বানিহালা থলপাড়া ইউনিয়ন পরিষদের গ্রামীণ মাটির রাস্তা জনৈক সুজন মিয়ার বসতবাড়ি সংলগ্ন সড়কের মাঝে পুরোনো গাছ থাকায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানন, সড়কের মাঝে বড় গাছ থাকায় মাঠের ফসল ট্রলি,ভ্যান,অটোরিকশাযোগে আনা নেয়া সম্ভব হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা জানান,উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে কষ্ট হচ্ছে। সড়কের ওপর থেকে গাছ অপসারণ ও সরকারি হালট জবরদখলকারীদের কবল থেকে উদ্ধারের জন্য বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন সচেতন মহল।

অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমানের দায়িত্ব গ্রহণ

মোঃ শামীম হোসেন – খুলনা খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান ৩১ আগস্ট  (রবিবার) দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর-সহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। খুলনার জেলা প্রশাসক হিসেবে পদায়নের আগে মো: তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন…

বেলকুচি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহান

বেলকুচি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহানের বেলকুচি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ আফরিন জাহানের সাথে আশ্রয় প্রতিদিন পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ সোহরাওয়ার্দী হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন…