জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় শারিরীক প্রতিবন্ধী এক মহিলাকে ধর্ষণের অভিযোগে নিজাম উদ্দিন (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ।
৭ মে মঙলবার বিকেলে পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা পাকা সড়কের মোড়ে নিজামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিজাম পেশায় ব্যবসায়ী। তাঁর নিজ বাড়িতে একটি মুদির দোকান রয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায় স্বামী পরিত্যাক্তা নি:সন্তান প্রতিবন্ধী মহিলা দীর্ঘদিন ধরে পিত্রালয়ে থাকেন। নিজামের বাড়ি ও প্রতিবন্ধী মহিলার পিত্রালয় কাছাকাছি। ঘটনার দিন নিজামের স্ত্রী বাড়িতে ছিলেননা। সে সুযোগে নিজাম প্রতিবন্ধী মহিলাকে তাঁর মুদির দোকানে ডেকে নিয়ে একটি ম্যাঙ্গো জুস হাতে দিয়ে দোকানের সাথে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান এ ব্যাপারে ১১ মে শনিবার প্রতিবন্ধী মহিলার বড়ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর নিজামকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার ও প্রতিবন্ধী মহিলাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। পরদিন ১২ মে রবিবার প্রতিবন্ধী মহিলাকে ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে এবং নিজামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে







