শেরপুরের নকলায় বজ্রপাতে মহিলার মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, শেরপুর :
শেরপুরের নকলায় বজ্রপাতে লিজান বেগম (২৮) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
৪ জুলাই মঙলবার দুপুরে চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে ওই ঘটনা ঘটে।
লিজান চরভাবনা গ্রামের খোকা মিয়া মেয়ে।
পারিবারিক সূত্র জানায় দুপুরের দিকে বাড়ির পাশের খেতে কাঁচামরিচ তুলছিল লিজান। ওই সময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হলে লিজান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানান লিজানের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    ত্যাগে গড়া নেতৃত্বের জীবন্ত উদাহরণ সৈয়দ মেহেদী আহমেদ রুমী এক জীবন্ত রাজনৈতিক ইতিহাস, এক অনন্য অনুপ্রেরণা

    ত্যাগে গড়া নেতৃত্বের প্রতীক: সৈয়দ মেহেদী আহমেদ রুমী জাতীয়তাবাদের দীপ্ত আলো, ত্যাগের ভিত্তিতে গড়া নেতৃত্বের জীবন্ত প্রতীক—সৈয়দ মেহেদী আহমেদ রুমী কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি কুষ্টিয়ার ইতিহাস ও আত্মার সাথে…

    প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল বিটকয়েনের দাম

    বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সোমবার প্রথমবারের মতো ১ লাখ ২০ হাজার ডলারের সীমা অতিক্রম করেছে। ক্রিপ্টো খাতের জন্য দীর্ঘদিনের নীতিগত সুবিধার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থার কারণে এই মাইলফলক অর্জিত হয়েছে।…