শেরপুরের নকলায় খালের পানিতে ডুবে ২ সহোদর ভাই-বোনের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় খালের পানিতে ডুবে ২ সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার বিকেলে গণপদ্দী ইউনিয়নের বিহারীরপাড় উত্তরপাড়া গ্রামে ঘোরামারা খালে এ ঘটনা ঘটে। মৃতরা হল বিহারীরপাড় উত্তরপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মাসুদ মিয়া (১০) ও মারিয়া বেগম (১২)। তারা বিহারীরপাড় মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল। পুলিশ জানায় ভরাট হয়ে যাওয়া ঘোরামারা খালটি সম্প্রতি নতুন করে খনন করায় সেখানে বৃষ্টির পানি জমে। বিকেলে মাসুদ ও মারিয়া ওই পানিতে গোসল করতে যায়। প্রথমে মাসুদ খালের পানিতে নামলে সে পানিতে তলিয়ে যেতে থাকে। তাঁকে উদ্ধারে মারিয়া পানিতে ঝাঁপ দিলে নিজেও পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসি তাদের উদ্ধারে খালের পানিতে অভিযান চালায়। খবর পেয়ে নকলা থানা পুলিশ এলাকাবাসির সাথে উদ্ধার অভিযানে যোগ দেয়। ২ ঘন্টা পর খাল থেকে মাসুদ ও মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মাসুদ ও মারিয়ার মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে নকলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

  • অন্যান্য প্রাসঙ্গিক সংবাদ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রউফুল আলম, ব্যুরো চীফ রংপুর। আজ (১০ ডিসেম্বর) বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত…

    সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

    প্রেস বিজ্ঞপ্তি// গাজীপুরে  সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজার সিলেট-ঢাকা মহাসড়কে  এ…